চট্টগ্রামে ১২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে ১,২২০ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরীর কোতোয়ালি থানাধীন ফিশারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে ১২২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।

জানা যায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ০১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন ফিসারীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২২০ পিস ইয়াবা সহ জাফর আহমদ(২২) ও মোহাম্মদ হোসেন(২১) দ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর