ভ্রমরের কামড়ে চাতাল ব্যবসায়ীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ভ্রমরের কামড়ে আস্তব আলী (৫০) নামের এক চাতাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আস্তব আলী জয়নগর শিমুলতলা এলাকার মহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

আস্তব আলীর পরিবারের লোকজন জানান, তাদের বাড়িতে ভ্রমরের চাক ছিল। গত ১৩ সেপ্টেম্বর তিনি নিজেই ভাঙতে যান সেই চাকটি। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় ভ্রমর। যন্ত্রণায় অবস্থা খারাপ হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার উন্নতি হলে সোমবার সকালে হাসপাতাল থেকে বাড়ি চলে যান। সন্ধ্যার পর শারীরিক অবস্থার আবারো অবনতি হলে পুনরায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি সেখানেই মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর