সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এখনও আইসিউতেই রয়েছেন। অপরিবর্তিত রয়েছে তার শারীরিক অবস্থাও। বর্তমানে তিনি রাজধানির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেনতসাধী
মঙ্গলবার রাতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির।
তিনি জানান, ‘ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল থেকে তাঁকে আবার আইসিইউতে রাখা হয়েছে।’
এর আগে গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে রফিকুল ইসলাম মিয়া তাঁর ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে গত রোববার সকালে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল শ্বাসকষ্ট শুরু হলে পুনরায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
বার্তাবাজার/এসজে