‘সারা বিশ্ব ইসরাইলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান দেবে না’

বিশ্বের সব দেশ ইসরাইলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান কখনও তা দেবে না। এমনটা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিপক্ষে যায়।

এসময় তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া হবে না। পাকিস্তান সরকার কখনো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক নীতির সঙ্গে আপোস করবে না।

তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনি পক্ষগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিচ্ছে না তখন আমরা কিভাবে সম্পর্ক স্বাভাবিক করি? মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

এই চুক্তিতে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যান্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর