অবৈধ সম্পদ অর্জনের দায়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (মঙ্গলবার) সংস্থাটির উপ-পরিচালক মাে. আলী আকবর বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, কারিগরি শিক্ষা বাের্ডের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অর্থের দ্বারা ১ কোটি ৭২ হাজার ৩৭১ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন।
এছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মােট ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদ গােপন করে অপরাধ করেছেন তিনি।
বার্তাবাজার/এসজে