মহামারি করোনার মাঝেই প্রায় পুরোদমে ট্রেন চলাচল শুরু করলেও আগের মত স্ট্যান্ডিং টিকেট বিক্রি করা হবেনা। যার ফলে দাঁড়িয়ে যাত্রী যাতায়াতের সেই পুরোনো দৃশ্য বন্ধ থাকবে।
আজ (মঙ্গলবার) বিকালে রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।
সরকারের এই কর্মকর্তা জানান, আগামীকাল থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হবে। আগামীকাল থেকেই শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। তবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না।
উল্লেখ্য, মহামারী করোনার কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ওই সময় স্বাস্থ্যঝুঁকির কথা কথা বিবেচনা করে ৫০ ভাগ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তারপর থেকে ধাপে ধাপে শুরু হয় বিভিন্ন ধাপে রেল চলাচল।
বার্তাবাজার/এসজে