তেঁতুলিয়ায় শিশুকে বলাৎকারের দায়ে আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে শহিদুলইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। পরে ওই শিশুর বাবার দায়ের করা মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাকে।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত শহিদুল উপজেলার পূর্ব শালবাহান এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই শিশুতার বাড়ির পাশে খেলা করছিল।

এ সময় শহিদুল শিশুটিকে হাঁস দেখানোর কথা বলে তারহাঁসের খাঁমারে নিয়ে যায় এবং জোরপূর্বকভাবে বলাৎকার করে। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে হাতে ১০০ টাকা ধরিয়ে দেয় শহিদুল। পরে শিশুটি বাড়িতে চলে গেলে এক সময় মাথা ঘুরে পরে যায়।

শিশুটি কিছুটা সুস্থ হয়ে উঠলে তার বাবাকে সব কিছু খুলে বলে দেয়। এতে ওই শিশুর পরিবার ও স্থানীয়রা শহিদুলকে খাঁমারে গিয়ে আটক করে চেয়ারম্যান মেম্বারকে বিষয়টি জানিয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশএসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে আসামির বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, বলাৎকারের অভিযোগে শিশুটির বাবার দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর