শহীদ নগর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিলেন রেজাউল করিম

চট্টগ্রামে শহীদ নগর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নগরীর পূর্ব শহীদনগর হাজী কামাল উদ্দীন সওদাগরের পুরাতন বাড়ি এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এম রেজাউল করিম চৌধুরী।

জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, মগ, গ্লাসসহ গৃহস্থালি পণ্য।

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সভাপতি এম খলিলুর রহমান, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ এমরান, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুকী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর