যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তের ভারতের ভূখণ্ডে সুমন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরের দিকে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ সুমন (২৫) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
আহত ব্যক্তির খালাতো ভাই ড্রাইভার লাল্টু বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে। শার্শা সীমান্তের বিপরীতে ভারতের তেতুল বাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে মোবাইলে ওপারের লোকজন জানিয়েছে।
শার্শা রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, আজ মঙ্গলবার সকালে এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)এর সঙ্গে একটি পতাকা বৈঠক করা হয়েছে। এ বৈঠকের সময় বাংলাদেশের পক্ষে ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র সুবেদার মশিউর রহমান ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর পক্ষে ছিলেন (এসি)সন্তোষ কুমার।
কেএস/বার্তাবাজার