সেই পুলিশ সদস্য ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্বীকার করে জবানবন্দি

খুলনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশ সদস্য রেজাউল শিকদার (২৩)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে (ঙ অঞ্চল) এ জবানবন্দি রেকর্ড করা হয়।
তেরখাদা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় রিমান্ডের আবেদন জানানো হয়নি।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টার দিকে তেরখাদার মোকামপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন রেজাউল। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন। অভিযুক্ত রেজাউল শিকদার ওই গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। তিনি নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারা বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর