‘লম্পটের’ মাথা ফাটিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ঠাকুরগাঁও সদরে শামীম (২৬) নামের এক যুবকের মাথা ফাঁটিয়ে তার লালসার হাত থেকে নিজেকে ১২ বছরের শিশু বাঁচিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার রাজগাঁও ইউনিয়নের চাঁপাতী পাইক পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম একই গ্রামের মাজ্জেদ আলীর ছেলে।

জানা যায়, রোববার বিকালে শিশুটি বাড়ির পাশ দিয়ে অন্য এক পুকুর থেকে মাছ আনতে গেলে শামীম তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় জহিরুলের ফাঁকা বাড়িতে। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় শামীম। এক পর্যায়ে আত্মরক্ষার্থে ধাতব বস্তু দিয়ে শামীমের মাথায় আঘাত করে শিশুটি। এতে শামীমের মাথা ফেটে গেলে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী। তাকে ভর্তি করা হয়

সরেজমিনে যানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর বিকেলে ওই শিশু পার্শ্ববর্তী পুকুরে মাছ আনতে যাওয়ার সময় পথিমধ্য রাজাগাঁও ইউনিয়নের চাঁপাতী পাইক পাড়া গ্রামের মাজ্জেদ আলীর ছেলে শামীম হোসেন (২৬) দিন মজুর জহিরুলের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

মেয়েটি ইজ্জত রক্ষার চেষ্টা করে তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে শামীমের মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী জানায়, শামীম একজন হত্যা মামলার আসামি। তিনি এলাকায় প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, শামীমের নামে ধর্ষণের একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর