ফরিদপুরের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র উল্টে নুরে আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মাহেন্দ্রতে থাকা শাহআলম মোল্যা ও রফিকুল মিয়া নামে আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডোমরাকান্দি নামক আঞ্চলিক হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুর জেলার সালথা উপজেলা থেকে একটি মাহেন্দ্র ফরিদপুর শহরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে মাহেন্দ্রটি ডোমরাকান্দি আঞ্চলিক হাইওয়ে সড়কের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে মাহেন্দ্রতে থাকা যাত্রী নুরে আলম, শাহআলম মোল্যা ও রফিকুল মিয়া গুরুতর জখম হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় তাৎক্ষণিক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নুরে আলমের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে অপারেশন রুমে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপর দু’জন আহত শাহআলম ও রফিকুল সেখানে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মাহেন্দ্রতে থাকা অন্যসব যাত্রীগণ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
নিহত নুরে আলমসহ অন্যান্য আহতরা জেলার নগরকান্দা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপুর গ্রাম হতে ফরিদপুরের দিকে ব্যক্তিগত কাজের উদ্দ্যেশ্যে আসতেছিলেন বলে জানা গেছে।
কেএস/বার্তাবাজার