সংবাদ প্রকাশের পর সেই শান্তি রানীর পাশে স্কুলছাত্রী মুক্তা

গত রবিবার (১৩ সেপ্টেম্বর) দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারে “শান্তি সরকারি সুবিধা কি শান্তি রানীর ভাগ্যে নেই?” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আব্দুল লতিফের মেয়ে ও ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেসা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার তার জন্মদিন উপলক্ষ্যে সেই অসুস্থ্য বৃদ্ধ শান্তি রানী (৫২) কে দুই মাসের খাদ্য সামগ্রী ও বস্ত্র দিয়ে সহযোগিতা করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলেন, চাল, ডাল, তেল, সাবান ও কিছু কাঁচা বাজার।

এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল করোনা পরিস্থিতিতে অসহায়দের সাহায্যে প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, অসহায়, অসচ্ছল মানুষদের মাঝে উপহার হিসেবে ২ বছরে মাটির ব্যাংকে টিফিনের জমানো টাকা মানিনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিমের হাতে মাটির ব্যাংকটি তুলে দেন তৃতীয় শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার।

উল্লেখ্য, স্বামীহারা শান্তি রানী (৫২) তিনবেলা আহার এবং ওষুধ কেনার টাকার জন্য স্থানীয় এক চায়ের হোটেলে কাজ করেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে হোটেল বন্ধ হয়ে যাওয়ায় তিনি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু অসুস্থতার জন্য তিনি আর কাজ করতে পারছে না। একমাত্র ছেলেটাও তাকে আর দেখেনা। বিয়ের পর অসুস্থ্য বৃদ্ধ মাকে ফেলে বউ নিয়ে শশুরবাড়িতে বসবাস করছে। বর্তমানে শহরের এনামুল পেট্রোল পাম্পের পশ্চিম পাশে অন্যের বাসা ভাড়া করে শান্তি রানী বসবাস করছেন।

জানা যায়, শান্তি রানী গত আট বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার আত্মীয়স্বজনরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। করোনাকালে কাজ বন্ধ থাকায় সরকারি ও স্থানীয়দের কাছে কোন সাহায্য সহযোগীতাও পাননি। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে সাহায্যের জন্য গেলে তারাও খালি হাতে ফিরিয়ে দেয়। নিরুপায় হয়ে ও এক মুঠো আহারের জন্য বাড়ির পাশে এক হোটেলে কাজের সন্ধানে গেলে হোটেল মালিক বৃদ্ধ ভেবে তারিয়ে দেয়। বর্তমানে তিনি অসুস্থ্য হয়ে রোগ যন্ত্রণায় বিছানায় কাত্তাচ্ছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর