খালেদার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করার মেয়াদ ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬ মাসের জন্য স্থগিতের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা জিয়ার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে ২৫শে সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬ মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এ সময় খালেদা জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এছাড়া তার সাজা স্থগিতের বিষয়ে আগের যে শর্তসমূহ ছিলো তা অপরিবর্তিত থাকবে।

এর আগে, আইন মন্ত্রণালয়ও তার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করেছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর