চট্টগ্রামের বাকলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করায় দুই বেকারির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. আশিকুজ্জামান ও শিমু বিশ্বাস নগরের বাকলিয়া শান্তিনগর পেরাক ফ্যাক্টরি মোড়ের লাইট বেকারি এবং পশ্চিম বাকলিয়ার বাংলাদেশ সুইটসে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাদ্য দ্রব্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির সংবাদ পেয়ে আমরা বাকলিয়া শান্তিনগর পেরাক ফ্যাক্টরি মোড়ের লাইট বেকারি এবং পশ্চিম বাকলিয়ার বাংলাদেশ সুইটসে অভিযান পরিচালনা করি। অভিযানে সংবাদের সত্যতা পেলে বেকারি দু’টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তাবাজার/অমি