যশোরে ট্রাকের টায়ারের মধ্যে ২৯৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

যশোরে ট্রাকের টায়ারের মধ্যে ২৯৩ বোতল ফেনসিডিলসহ আজিজুর নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)রাত দেড়টার দিকে যশোর—ঝিনাইদহ সড়কের নূতন খয়েরতলা এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে আটক করা হয়।

আজ দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। আটক আজিজুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১২টার দিকে যশোর—বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি টিম। রাত পৌনে একটার দিকে একটি ট্রাককে দাঁড়ানোর সিগন্যাল দিলে চালক দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা করেন।

এরপর পুলিশ সদস্যরা ধাওয়া করে যশোর—ঝিনাইদহ সড়কের নূতন খয়েরতলা এলাকায় গিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। ওই সময় ট্রাকচালক আজিজুরকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা সালাম নামে একজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে আজিজুরের দেওয়া তথ্য মতে ট্রাকের অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২৯৩ বোতন ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় দুইজনকে আসামি করে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর