কলকাতার বাজার থেকে দেড় ঘণ্টায় ফুরিয়ে গেল বাংলাদেশের ইলিশ

পূজোর উপহার হিসেবে পাঠানো প্রথম চালানের ১২ মেট্রিক টন বাংলাদেশের ইলিশ কলকাতার বাজার থেকে মাত্র দেড় ঘণ্টায় ফুরিয়ে গেল। ইলিশ কলকাতায় পৌঁছাতেই শুরু হয়ে যায় কাড়াকাড়ি। পদ্মার ইলিশ পেয়ে উচ্ছ্বসিত কলকাতার মানুষ।

মঙ্গলবার সকাল ৯টায় কলকাতার মাছের আড়ৎ হাওড়া বাজারে যখন ইলিশের গাড়িগুলো ঢুকছিলো, তখন বাঙালির মুখে চওড়া হাসি।

পাইকারি বাজারে পদ্মার ইলিশ তুলতেই শুরু হয়ে যায় কাড়াকাড়ি। মাত্র দেড় ঘণ্টায় উধাও সব মাছ। পাইকারি বাজারে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হয় ৯শ’ রুপিতে। আর ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ১২শ’ রুপিতে।

এর আগে উত্তর ২৪ পরগনা’র পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে যাওয়া ১২ মেট্রিক টন ইলিশের চালান। এ বছর ধাপে ধাপে বাংলাদেশ থেকে যাবে মোট ১৪৩৮ মেট্রিক টন ইলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর