পেটে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি খলনায়ক ডিপজলকে নেওয়া হয়েছে অপারেশন টেবিলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ডিপজলকে সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখনও ডিপজল ভাইয়ের অপারেশন চলছে। অপারেশন শেষে বিকাল ৫টার দিকে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা জানাবেন।
১২ সেপ্টেম্বর শারীরিক পরীক্ষায় ডিপজলের পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে সোমবার থেকে হাসপাতালে ভর্তি আছেন তিনি।
এর আগে ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি; তার হার্টে রিং পরানো হয়েছিল।
বার্তাবাজার/কে.কে