মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় থ্রীএঙ্গেরর ভূমি দস্যু ইঞ্জিনিয়ার আমিরুল ইসলামের বিরুদ্ধে তিন দিনের কর্মসূচির প্রথম দিনে মানববন্ধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সোনালী মার্কেট ফেরিঘাট থেকে গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত এ মানববন্ধ করা হয়।
ফুলদি নদী তিন ফসলি জমি রক্ষা সংগ্রাম পরিষদরে সভাপতি মো. হাবিরব মোল্লার নেতৃত্বে এ মানববন্ধন গজারিয়ার উপজেলার নয়ানগর গ্রামে সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
তিন ফসলি জমির মালিক থেকে শুরু করে স্থানীয় গ্রাম বাসিরা এ মানববন্ধনে অংশ নিয়ে জমি ও নদী রক্ষায় থ্রীএঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
এ সময় মানববন্ধনকারীরা বলেছেন, ভূমি দস্যুদের আস্তানা গজারিয়ায় থাকবে না, এই স্লোগানে মালিকানা তিন ফসলি কৃষি জমি, ভূমিহীনদের বন্দবস্তকৃত কৃষি খাশ জমি, নদী নালা ও সরকারি খাল বিল জোর পূর্বক দখলকারী ভূমিদস্যু থ্রী এঙ্গেল মালিক ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম লোকমন গং ও ভূমিদস্যুদের বিচার চেয়ে শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। তাদের জমি ফিরিয়ে দিতে গ্রামবাসিরা সরকারের প্রতি অনুরোধ জানান।
বার্তাবাজার/কে.জে.পি