লালমনিরহাটে কোভিড-১৯ সচেতনতায় মাস্ক বিতরণ করেছে জেলার সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নক্ষত্র পরিবার’।
ঢাকার ‘জানশাইন অ্যাপারেলস’ এর সহযোগিতায় মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকালে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্তরে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করে সংগঠনটি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নক্ষত্র পরিবার এর উপদেষ্টা জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নক্ষত্র পরিবার এর উপদেষ্টা জেলা চেম্বার অব কমার্স এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রেজাউল করিম স্বপন,নক্ষত্র পরিবার এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ সহ সংগঠন এর সদস্যবৃন্দ।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ অতিথিরা বক্তব্য রাখেন।
এসময় জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) বলেন,কোভিড-১৯ সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে এবং ব্যক্তিগত অবস্থান থেকে সচেতনতাবৃদ্ধির জন্য কাজ করতে হবে।
উল্লেখ্য যে করোনা পরিস্থিতির শুরু থেকে বিভিন্ন সহযোগী সংগঠনের সহায়তায় সহ নিজ প্রচেষ্টায় নানান কার্যক্রম পরিচালনা করে আসছে জেলার এই সংগঠনটি।
বার্তাবাজার/কে.জে.পি