গ্লোব বায়োটেক লিমিটেড করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের তৃতীয় বা চূড়ান্ত ধাপের জন্য প্রস্তুত।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ জানান, জুলাই মাসে সংবাদ সম্মেলনে বলেছিলাম, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আমরা একটা রেগুলেটর অ্যানিমেল ট্রায়াল করবো। আমাদের ওই অ্যানিমেল ট্রায়াল শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের শুরুতে আরেকটা সংবাদ সম্মেলন করে রেগুলেটর অ্যানিমেল ট্রায়ালের ডাটা সবাইকে জানাবো।
অ্যানিমেল ট্রায়ালের ডাটা নিয়ে আমাদের সিআরও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আর্টিকেল অ্যাপ্রোভালের জন্য আবেদন করবে। আর্টিকেল অ্যাপ্রোভাল পেয়ে গেলে এগ্রিমেন্ট শুরু হবে।
গ্লোব বায়োটেকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা পরীক্ষামূলকভাবে নিজের শরীরে প্রয়োগ করতে চান নিজেদের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন
নাজনীন সুলতানা বলেন, আমার ছোট ভাই চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। আমরা নিজের প্রডাক্ট ও দেশে নিজেদের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রথম নিজের শরীরে প্রয়োগ করতে চাই।
বার্তাবাজার/কে.কে