সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে। মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর মঙ্গলবার বেলা ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় তেলের ট্যাংকবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, তেলের খালি ট্যাংকলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশনের পর ভাটেরা এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে বলে তিনি জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর