হরেক সভাপতি-ফিরোজ সম্পাদক, সরিষাবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন
জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে প্রেসক্লাব হলরুমে সভাপতি সোলায়মান হোসেন হরেকের সভাপতিত্বে আয়োজিত সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।
এসময় সোলায়মান হোসেন হরেককে (সমকাল) সভাপতি ও ফারুক হোসেন ফিরোজ (যায়যায়দিন) কে সাধারন সম্পাদক, সহ-সভাপতি হিসেবে এম এ রউফ (মানবজমিন), যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কিসমত (কালেরকন্ঠ), অর্থ সম্পাদক শহিদুল ইসলাম নিরব (এশিয়ান এইজ), কার্যনির্বাহী সদস্য হিসেবে এসএম জুলফিকুর রহমান (মাইটিভি, ইত্তেফাক), মোস্তাক আহমেদ মনির (এশিয়ান টিভি, ভোরের কাগজ) মনোনিত করা হয়।
অন্য সদস্যরা হলেন, এস.এম ইব্রাহীম হোসাইন লেবু (নয়াদিগন্ত), জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), জাকারিয়া জাহাঙ্গীর (মানবকন্ঠ), এম এ মান্নান (ইনকিলাব), ফারুক হোসেন কাজল (আজকালের খবর), বাদশা ভুইয়া (ভোরের দর্পন), মিজানুর রহমান (বাংলা টিভি), মশিউর রহমান (চ্যানেল এস)। সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সামগ্রীক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা।
বার্তাবাজার/অমি