র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৪। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হারুনুর রশিদ সুলতান (৩২) ও আহমেদ লতিফ (৫০)।

র‌্যাব ৪ জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা বিক্রি করার সময় ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাবের দাবি আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করে আসছিলো।

এব্যাপারে, র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর