সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি

সম্প্রতি ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসি। তালিকায় তার পরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ফোর্বস জানিয়েছে, মেসির বাৎসরিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। আর্জেন্টাইন তারকার চেয়ে ৯ মিলিয়ন ডলার কম আয় করেছেন রোনালদো (১১৭ মিলিয়ন ডলার)। সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারদের তালিকায় ৩য় স্থানে রয়েছেন নেইমার দ্য সিলভা, ৪র্থ স্থানে কিলিয়ান এমবাপ্পে।

এই ৪ জনের পর সেরা দশে স্থান পাওয়া ফুটবলারদের মাঝে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ৩ জন। তারা হলেন— মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। এই তালিকায় সালাহ আছেন ৫ম স্থানে, পগবা ৬ষ্ঠ ও ডি গিয়া ১০ম। বার্সেলোনা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় আছেন ৭ম স্থানে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর