যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় স্যালি

যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় স্যালি। আঘাত হানতে পারে ফ্লোরিডা, মিসিসিপি এবং আলাবামা অঙ্গরাজ্যে। সে কারণে ওই এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর বলছে, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) এই ঝড়টি ক্যাটাগরি দুই মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত ৩০ সেন্টিমিটারের বেশি এবং ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বিভিন্ন স্থানে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সোমবার এক টুইট বার্তায় তিনি লোকজনকে নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর