আজ থেকে ঢাকার থানা নির্বাচন অফিসে অভিযান

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি বিভাগ।

পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান সারাদেশব্যাপী পরিচালনা করা হবে বলেও এনআইডি বিভাগ থেকে জানানো হয়েছে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিয়া প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামের নেতৃত্বে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকেই এই সাঁড়াশি অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশিকুজ্জামান জানান, মঙ্গলবার থেকে ঢাকার প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান দেশব্যাপী পরিচালনা করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর