সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরাতে তেলবাহী ট্রেনের লরির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সাঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, ‘৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি আজ সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর