রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের ৬ নম্বর রোডের সাড়ে ৪০০ পরিবার প্রায় ১০ বছর ধরে তীব্র পানি সংকটে। অথচ এলাকাটির চারপাশে রয়েছে ওয়াসার ৪টি পাম্প। বছরের পর বছর ধর্ণা দিয়েও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী। নিয়মিত পানি না পেয়ে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়ারাও।
এলাকাবাসী বলছেন, ওয়াসা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ জমা দিয়েও মেলেনি সমাধান। পানির অভাবে দূর্বিসহ জীবন পার করতে হচ্ছে তাদের।
গত সোমবারও লিখিত অভিযোগ নিয়ে স্থানীয় ওয়াসার অফিসে যান এলাকাবাসী। মডস জোন-১০ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবীব চৌধুরীকে অফিসে না পেয়ে ক্ষোভ জানান তারা। তাকে একাধিকবার ফোন ও ম্যাসেজ পাঠিয়েও কোন উত্তর পাওয়া যাযনি। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি অন্য কর্মকর্তারা।
বার্তাবাজার/কে.জে.পি