মাদরাসা ছাত্র পেটানো সেই শিক্ষক আটক

সাভারের আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধরের শিক্ষক ইব্রাহিমকে (৪৮) আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার শ্রীপুরের নতুন নগর নিমেরটেক এলাকার জাবালে নুর মাদরাসা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত, ইব্রাহিম কুমিল্লা জেলার হোমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

থানা পুলিশ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী শরিফুল ইসলামকে (১৩) প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম। মেরেই থেমে থাকেননি তিনি, এ সময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক ২ ছাত্রকে মারধর করার সময় আহত শিশুরা তাদেরকে না মারতে অনুরোধ করলেও তিনি থামেননি।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীদের পরিবারের সাথে কথা হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর