ফের আইসিইউতে বিএনপি নেতা রফিকুল

ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শায়রুল করিব আরও বলেন, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রফিকুল ইসলাম মিয়াকে কেবিনে নেওয়া হয়েছিল। এরপর শ্বাসকষ্ট শুরু হলে পুনরায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর