ডিবি পুলিশ পরিচয়ে কলেজছাত্রীকে ধর্ষণ!

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজশাহীর বাঘার এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করার পরই অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার জোতরাঘব গ্রামের আমিরুল ইসলামের ছেলে সোহেল (২৮) ডিবি পুলিশ পরিচয় দিয়ে সে মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ভুয়া কাবিননামায় বিয়ের কথা বলে কয়েক দিন বাজুবাঘা ইউনিয়ন পরিষদে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরে ওই ছাত্রী খোঁজ-খবর নিয়ে জানতে পারে বাজুবাঘা ইউনিয়নের একজন চৌকিদার সোহেল। সোমবার বিকেলে ভুক্তভোগী ওই কলেজছাত্রী নিজেই বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কলেজছাত্রীর নানী বলেন, এরকম তো একটা নয় অনেক মেয়ের সর্বনাশ করতে পারে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মামলার পর অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর