পদত্যাগে বাধ্য হয়েছেন লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকার

লিবিয়ার মানুষজনের জীবনযাত্রার মান ক্রমশই নিম্নমুখী হচ্ছে। আর তাই জনতার বিক্ষোভের মুখে দেশটির পূর্ব-ভিত্তিক অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করেছেন।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক খবরে বলে হয়, কমান্ডার খলিফা হাফতারের সঙ্গে জোটবদ্ধ ছিল এ সরকার। পদত্যাগের পরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মুখপাত্র এজ্জেল দিন আল ফালিহ জানান, রোববার স্পিকার আগুইলা সালেহর কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন আল-থানি।

এর আগে বিক্ষোভকারীরা বেনগাজিতে সরকারের সদরদফতরে আগুন লাগিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী আব্দাল্লাহ আল-থানির সরকারের পদত্যাগ করেন।

সম্প্রতি লোডশেডিং, পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্য ও লোকের কাছে অর্থের অভাবে শুরু হলে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। জেনারেল খলিফ হাফতারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মার্জেও প্রথমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর