গোপালগঞ্জে পুকুরে ভাসমান মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ দিদার ফকির নামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিগনগর গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় দিদারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দিদার ফকির দিগনগর গ্রামের নাসির ফকিরের ছেলে ও দিগনগর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় দিদার ফকির মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা সোমবার বিকেলে মনিরকান্দি গ্রামের হাফিজের পুকুরে দিদারের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর