গাজীপুরে ফোম কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের পূবাইল নারায়ণকুল এলাকার একটি ফোম কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় ফায়ার সার্ভিস এখনো কারখানাটির ভেতরে প্রবেশ করতে পারছে না। স্থানীয়রাসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কারখানাটির আশেপাশে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

বিস্তারিত আসছে…

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর