সিলেট মৌলভীবাজার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে অনিল দেবনাথ (৪৫) নামে বজ্রাপাতে ঘটনাস্থলেই এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের চান্দগাঁও গ্রামের নিজ বাড়ির পাশে অনিল দেবনাথ কৃষি জমিতে কাজ করার সময় এবজ্রাপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অনিল দেবনাথ ওই গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে।
স্থানীয় প্রতিবেশি জানায়, সোমবার বিকালে অনিল নিজ বাড়ির পাশে কৃষি-জমিতে কাজ করছিলেন। সেসময় আকস্মিক ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রাপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, সরকারের পক্ষ থেকে বজ্রাপাতে নিহত অনিল দেবনাথের অসহায় পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
বার্তাবাজার/কে.কে