এমপির ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেফতার

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণার অপচেষ্টার অভিযোগে রুবেল ওরফে শাওন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল মানিকগঞ্জের হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ লাভের চেষ্টা করছিল। এ কাজে সে একটি ফেসবুক আইডি ব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি’র পক্ষে ৪ আগস্ট মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরী করেন সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত সহকারী মোঃ সুমন শেখ। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর