ব্রিজের পাশে গুলিসহ পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধার

কুড়িগ্রামের পুলিশ একটি ব্রিজের পাশ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নতুনবন্দর এলাকায় রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রিজের পাশে গুলিসহ পিস্তলটি পড়ে ছিল পরিত্যক্ত অবস্থায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুই রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে রৌমারী থানা পুলিশের একটি টহল দল। পিস্তলটি ভারতে তৈরি আগ্নেয়াস্ত্র। ধারণা করা হচ্ছে, কেউ সীমান্ত পথে পিস্তলটি এনে ওই জায়গায় ফেলে রেখেছে।

এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর