গাজীপুরে পাসপোর্টে ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর সহকারী পুালিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সন্ধ্যায় এক প্রেস নোটে গোয়েন্দা পুলিশ জানায়, অভিযুক্তদের উপজেলার বেরুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে তারা। এ সময় উদ্ধার করা হয় জাতীয় পরিচয়পত্রের দুটি জাল কপি, একটি স্ক্যানার ও তিনটি হার্ডডিস্ক।
গ্রেপ্তারকৃতরা হলেন মোখলেস মিয়া, শুভ মিয়া ও মনির হোসেন। আদালতের মাধ্যমে অভিযুক্তের জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.কে