লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় শাহাদত হোসেন (২৪ ) নামের এক মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত উপজেলার সদর ইউনিয়নের লোহার দীঘির পাড় এলাকার মো: হারেছ ড্রাইভারের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার আরো এক বন্ধু আহত হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের বড়ভাই মো: লিটন জানান, দুপুরে আজিজ নগর চেয়ারম্যান লেকে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন শাহাদত ও তার বন্ধু।
পথিমধ্যে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান শাহাদত৷
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসির আরাফাত সাথে একধিকবার মুঠোফোন যোগাযোগ করতে চাইলে তিনি মুঠোফোনে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত শাহাদতের লাশ চট্টগ্রাম থেকে বাড়ির পথে রওনা দিয়েছে বলে জানান নিহতের বড়ভাই লিটন।
বার্তা বাজার/ডি.এস