কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচার কাজে জড়িত সিএনজিটি জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানেরা সাবরাং পেন্ডলপাড়ায় একটি সন্দেহজনক নাম্বারবিহীন সিএনজি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা, সিএনজি ও মাদক বিক্রির ২৩ হাজার ১২৫ টাকাসহ দুই মাদক পাচারকারী আটক করে।
আটককৃতরা হলেন, স্থানীয় আলী আকবরের পুত্র মোঃ সোনা মিয়া (৩৫) এবং মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ আমিন (২১)।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, নগদ টাকা ও সিএনজিসহ আটককৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/ডি.এস