ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজার আসর থেকে বৃদ্ধ ও দুই যুবককে আটক করা হয়। তাৎক্ষনিক বৃদ্ধকে এক বছর ও যুবকদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিষ্ট্রেট।
জানা গেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রয়াত অমূল্য দের ছেলে ভানু দে (৬৫) নিজ বাড়িতে মাদকের আসর বসাতেন। আশপাশের যুবকরাও ভানু দের কাছে গিয়ে গাঁজা সেবন করতো। ভানু দের গাঁজার আসরের খবর পায় ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর। সোমবার দুপুরে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীনকে নিয়ে অভিযানে যান। ভানু দের বাড়িতে গিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ভানু দে ছাড়াও ভাটিরচর নওপাড়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (২৯) ও মমরেজপুর গ্রামের সালাম মিয়ার ছেলে মোখলেছ মিয়াকে (২২) পাওয়া যায়। এসময় আসর থেকে গাঁজাও উদ্ধার করা হয়।
পরে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন গাঁজা সেবী ভানু দেকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন। রাকিব ও মোখলেছকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়ে গারাগারে পাঠান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন বলেন, মাদকের আসরে অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড আরোপ করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।
বার্তা বাজার/ডি.এস