সরকারী খাল অবৈধভাবে ভরাটের অপরাধে মো.জাহাঙ্গীর আলম, আনিস ও মো.রুহুল আমিন নামের তিনজনকে ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের জোড়পুল নামক স্থানে মাটি ভরাটকালে ভ্রাম্যমাণ আদালত এর রায় দেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) সাব্বির আহমেদ সাজ্জাদ। এ সময় ২ টি পাম্প মেশিন ও ২ টি ড্রেজার ইঞ্জিন জব্দ করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ সাজ্জাদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন /১৯৯৫ এর ৬(ঙ) ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন /২০০৯ ৫ নং বিধি (৫ম তফসিল) এর ৮৯ ধারায় বিধান মতে ২ লক্ষ ১৫ হাজার টাকা অর্থদন্ড অথবা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ করা হয়। পরে সোমবার জরিমানার টাকা পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা।
বার্তা বাজার/ডি.এস