কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

রংপুর নগরীর হাজিরহাট গিলাবাড়ি এলাকায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

ওই গৃহবধূ সদর উপজেলার হাজিরহাট থানার জাজিরহাট গিলাবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় পূর্বপরিচিত এক ব্যক্তি কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গোঙানির শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

রোববার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা বিষয়টি হাজিরহাট থানায় জানান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতে হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন।

হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানানো হবে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর