ঢাকার সাভারে দুরপাল্লার একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে যাত্রী নিয়ে সূচনা এক্সপ্রেস নামের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে যাত্রীবাহী বাসটি আমিনবাজার পার হলে মহাসড়কে চলাচলরত আর একটি বাসের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচরে গেলে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। এসময় আহত যাত্রীরা বাসের ভিতরে চিৎকার করলেও চালক বাসটি না থামিয়ে সবাইকে আহত অবস্থায় ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এনে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বার্তা বাজার/ডি.এস