পাবনা চাটমোহর উপজেলা ডিবিগ্রামে নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে র্যাবের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্ত্বে এবং সহকারী পরিচালক (পাবনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) মোঃ আব্দুস সালাম এর উপস্থিতিতে চাটমোহর খৈরাশ ভাঙ্গা পাড়া ডিবিগ্রাম এলাকায় নাবহান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যহীন, অবৈধ প্রক্রিয়া, প্রতিশ্রুত সেবা ও পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মালিক মোঃ আব্দুর রাজ্জাককে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩/৪৫ ধারায় দুই লাখ টাকা জরিমানা ও অবৈধ মালামাল জব্দ করাসহ কারখানাটি সিলগালা করা হয়।
বার্তা বাজার/ডি.এস