চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চারা বিতরণ কর্মসূচী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাহাত সেন্টারের সামনে এ কর্মসূচী পালিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনা ও স্বনির্ভর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী (সি ইন সি স্পেশাল), সদরঘাট থানা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, ২৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলী বক্স, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আফসার, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিমুল হুদা জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী বক্স।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর