দেশের জনপ্রিয় রক, মেটাল ঘরানার ব্যান্ড অর্থহীনের দলনেতা ও বেজিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল (রোববার) তিনি ও তার ছেলে আহনাফ এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে ফেসবুকে নিজেই জানিয়েছেন সুমন।
বর্তমানে তারা পিতা-পুত্র উত্তরায় নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।
বারবার ক্যান্সার জয় করে আসা সুমন বর্তমানে স্পাইনাল কর্ডের সমস্যাতেও ভুগছিলেন। গত মার্চে উন্নত চিকিতসার জন্য জার্মানি যাওয়ার কথা থাকলেও মাহামারি করোনার জন্য যাওয়া সম্ভব হয়নি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তারকার।
বার্তাবাজার/এসজে