লালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রী ঘোষিত লালমনিরহাটে বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত রাত্রী কালীন সরাসরি আন্তঃনগর ট্রেন তিন বিঘা করিডর এক্সপ্রেস চালুর দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট রেল বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা নাগরিক অধিকার ফোরাম ও লালমনি সচেতন সমাজ উন্নয়ন সংস্থা।

মানববন্ধন শেষে রেল বিভাগীয় ম্যানেজারের নিকট ট্রেন চালুর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। ওই স্বারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার শেষ প্রান্তে অবস্থিত বুড়িমারী স্থল বন্দর ও ইমিগ্রেশন থাকার কারনে পার্শ্ববর্তী ভারত নেপাল, ভুটান ও চীনের প্রায় ১ থেকে ২ শ নাগরিক যাতায়াত করেন। এছাড়াও ট্রেনটি চালু হলে পাটগ্রাম, হাতীবান্ধ, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলাবাসীর কয়েক লক্ষ মানুষ সরাসরি ঢাকা যাওয়ার সুযোগ পাবে।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষে এমএ হান্নান ও অসীম ভট্টাচার্য্য জানান, ২০১১ সালে বর্তমান প্রধানমন্ত্রী লালমনিরহাট সফরে এসে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন, লালমনিরহাটের বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি একটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে। যার নাম হবে তিন বিঘা করিডর এক্সপ্রেস। এরপর বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় বেশ কিছুদিন তৎপর থাকলেও পরবর্তীতে ফাইল চাপা পড়ে যায়। তাই সরকার প্রধানের এমন জনবান্ধব ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য এমন কর্মসূচি এখন থেকে নিয়মিত পালন করা হবে।

আয়োজকরা আরো জানান, একসপ্তাহের মধ্যে ট্রেন চালুর জন্য কোন পদক্ষেপ গ্রহণ না করা হলে আরো কঠিন কর্মসূচি পালন করা হবে।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর