ঢাকা ওয়াসার এমডিকে হাইকোর্টের হুঁশিয়ারি

হাইকোর্টের রায় বাস্তবায়ন না করার কারণে ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানকে সতর্ক করেছেন হাইকোর্ট। বুড়িগঙ্গা নদীর পানি দূষণ বন্ধে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বাস্তবায়ন না করায় তাকে এই সতকর্তা জানিয়েছেন দেশের উচ্চ আদালত। একইসাথে এক মাসের মধ্যে আদালতে প্রকৃত বাস্তবায়ন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১১ সালে এক রায়ে ওয়িয়াসার এমডিকে ৬ মাস সময়ের মাঝে বুড়িগঙ্গা নদীতে বিভিন্ন কারখানা থেকে নিঃসরিত বর্জ্যের লাইন বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ৯ বছরে বিভিন্ন অযুহাতে তিনি তা বাস্তবায়ন করেননি।

তার এই টালবাহানার কারণে বন্ধ হয়নি বুড়িগঙ্গার দূষণ। তাই আদালত আবারও সর্তক করে রায় বাস্তবায়নে ১ মাসের সময় বেধেঁ দিলেন ওয়াসার এমডিকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর